1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে মারধরের মামলা, তদন্তে পুলিশ শাপলা চত্বর মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় আছি: ভারতীয় হাইকমিশনার কটিয়াদীতে জমি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে জবরদখলের অভিযোগ অস্বীকার অভিযুক্ত পক্ষের গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান বাড্ডার গুদারাঘাট লেকপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার অবশেষে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি, আলোচনায় একাধিক নেতা চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

অবশেষে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিড ইমনকে আটকের লক্ষ্যে ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page