1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন অগ্রগতি এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

মীর শাহে আলম জানান, এসব খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে মার্কিন ব্যবসায়ীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং এ নিয়ে যৌথভাবে আলোচনা করার বিষয়ে রাষ্ট্রদূত ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের (ওয়েস্ট টু এনার্জি) বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে একটি চীনা কোম্পানির সঙ্গে চুক্তি কার্যকর রয়েছে।

এ ধরনের জলবায়ু ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে মার্কিন বিনিয়োগকারীদেরও যুক্ত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

তবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা আন্তর্জাতিক চুক্তির বিষয়গুলো বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত হওয়ায় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়নি বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের বিদ্যমান সুসম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার বিষয়ে বৈঠকে উভয় পক্ষই একমত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page