1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বাংলাদেশের ভিসানীতিতে প্রথমবার ই-ভিসা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুবিধা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশের ভিসানীতিতে প্রথমবারের মতো ই-ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসাসহ নতুন কিছু সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগকারী বিদেশিরা ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাবেন। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধাও চালু করা হবে।

নতুন ভিসানীতির আওতায় ই-ভিসা চালু হলে বিদেশি নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসা আবেদন ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসা ও পর্যটন খাতকে আরও গতিশীল করতে নতুন এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page