1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন শুরু ২৮ জুন

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এ ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্র থেকেও এই সেবা চালু করা হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, “আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে তা সম্প্রসারণ করা হবে।”

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। সে সময় মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা প্রদান বন্ধ রাখা হয়।

সম্প্রতি ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে তিনি গত ১২ জুন ঢাকায় আসেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন তিনি। পরে আইভ্যাকের অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page