1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ জলকপাট

সাব্বির হোসেন, প্রতিনিধি, লালমনিরহাট
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

ভারতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রোববার (২৮ জুন) রাত ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৬ মিটার, যা বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে। এর আগে সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান, সিঙ্গিমারী ও ডাউয়াবাড়ি ইউনিয়নের তিস্তা তীরবর্তী চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে বাদামখেত, ধানের বীজতলা, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিস্তাপাড়ের কৃষক রবিউল ইসলাম বলেন, নদীর পানি বাড়তে শুরু করায় চরাঞ্চলে পানি ঢুকছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পানি আরও বাড়লে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সকাল থেকেই তিস্তার পানি বাড়ছিল। রাত ৯টায় তা বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে পৌঁছায়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের পানির চাপ মোকাবিলায় ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি জানান, রাতে পানির স্তর আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page