1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
আজাদ কাশ্মিরের খবর প্রকাশের জেরে পাকিস্তানে আল জাজিরা নিষিদ্ধের অভিযোগ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক, অস্ত্র ও ২৮ লাখ টাকার জাল নোট মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান তনু হত্যা মামলায় একমাত্র আসামি হাফিজুর রহমানের অন্তর্বর্তীকালীন জামিন শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের অবস্থান, ‘এটি বেসরকারি উদ্যোগ’ কোনাবাড়ীতে ৪৪ মোবাইল ও দুটি ল্যাপটপসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার ঝিনাইগাতী থানায় নতুন পুলিশ পিকআপ হস্তান্তর, বাড়বে আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা উন্নয়নের ছোঁয়া নেই গেন্ডামারা গ্রামে, সড়ক-সেতুর দাবিতে এলাকাবাসীর আহ্বান মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্কে চলাচল, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, কৃষক কার্ডে ছবি ও কিউআর কোড সংযুক্ত থাকবে। এছাড়া কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষি খাতে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা দ্রুত ও স্বচ্ছভাবে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page