1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান মিরসরাইয়ে অসময়ের তরমুজ চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষকরা ডলারের দাম ১২৮ টাকা ছাড়াল, চাপে বৈদেশিক মুদ্রার বাজার তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিল উদীচী শিল্পীগোষ্ঠী হরমুজ প্রণালিতে হামলার জেরে আট মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম ঢাকা-রিয়াদ রুটে ২০ দিনে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, দ্বীপের তথ্যের ভিত্তিতে পিবিআইয়ের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর (২৮) মৃত্যুর তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। নিখোঁজ হওয়ার পর এবার গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তার মোটরসাইকেল। তাহসিফের ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্র জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দ্বীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি দোকানের সামনে নম্বরপ্লেটবিহীন অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে দ্বীপ সেটি তাহসিফের বলে শনাক্ত করেন।

সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার রাতে তাহসিফ ও দ্বীপের সর্বশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তি এলাকায় শনাক্ত করে পিবিআই। জিজ্ঞাসাবাদে দ্বীপ জানান, উত্তরা থেকে দুটি মোটরসাইকেলে করে তারা ঘুরতে ওই এলাকায় এসেছিলেন। পরে মোটরসাইকেল রেখে তুরাগ নদের তীরে যাওয়ার পর তাহসিফ নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তিনি বাসায় ফিরে যান।

অভিযানে অংশ নেওয়া পিবিআই কর্মকর্তা সাজিদ বলেন, দ্বীপের দেখানো মতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে তারা কেন গভীর রাতে ওই এলাকায় এসেছিলেন এবং সেখানে কারও সঙ্গে দেখা করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৮ অক্টোবর ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর থেকে তার মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছিল না।

মোটরসাইকেল উদ্ধারের পর ওই রাতের ঘটনাপ্রবাহ, তাহসিফের নিখোঁজ হওয়ার পরিস্থিতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page