1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে যাচাই-বাছাই করা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে। এর আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, সেগুলোর পেছনের উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।”

তিনি আরও বলেন, “আইনে রাষ্ট্রপতিকে সুরক্ষা দেওয়া আছে।”

রাষ্ট্রপতি হওয়ার আগে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “সেগুলোও আমরা যাচাই-বাছাই করে দেখব। সময় হলে দেখব। যারা এসব অভিযোগ করেছে, কী উদ্দেশ্যে করেছে— সেটি সৎ উদ্দেশ্য নাকি অসৎ, সেটিও বিবেচনায় নেওয়া হবে।”

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই প্রশ্ন এখন কেন করছেন? আগে করলে ভালো হতো।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page