1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

দুই মাস জ্বালানি সংকটের আশঙ্কা নেই: মজুত পরিস্থিতি সন্তোষজনক

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি তেলের বর্তমান মজুত নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, বিদ্যমান মজুত দিয়ে আগামী দুই মাস দেশে কোনো ধরনের জ্বালানি সংকট হবে না।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় সাম্প্রতিক অভিযান, অবৈধ মজুদবিরোধী কার্যক্রম এবং দেশের সামগ্রিক জ্বালানি পরিস্থিতি তুলে ধরা হয়।

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুদ ও কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয় এবং মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৩ লাখ ৬৬ হাজার লিটার ডিজেল, ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল। এছাড়া চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বর্তমান মজুত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশে এখন ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এছাড়া জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মজুদ ও বাজার কারসাজি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পর্যাপ্ত মজুত নিশ্চিত করায় দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং নিকট ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!