1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সকিনার পাশে প্রশাসন

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে পরিত্যক্ত জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা তিন সন্তানের জননী সকিনার পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও দেখে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর দ্রুত তার খোঁজ নেওয়া হয়।

সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের উকিয়ারা গ্রামে সকিনার বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি নাসরিন। রাস্তা সংকীর্ণ হওয়ায় গাড়ি কিছুটা দূরে রেখে বৃষ্টির মধ্যেই হেঁটে তিনি সকিনার বাড়িতে পৌঁছান।

সকিনা ওই গ্রামের মৃত মাখন মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ পরিত্যক্ত ঘরে তিন সন্তানকে নিয়ে বসবাস করছিলেন।

এর আগে সাংবাদিক দেওয়ান আবুল বাশার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘পরিত্যক্ত ঘরে তিন সন্তানের জননী’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। এতে সকিনার জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনের চিত্র উঠে আসে। ভিডিওটি প্রশাসনের নজরে এলে তার সহায়তায় উদ্যোগ নেওয়া হয়।

বাড়িতে গিয়ে ইউএনও সকিনার হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি তার জরাজীর্ণ ঘরটি পরিদর্শন করে পুরোনো টিন পরিবর্তন করে নতুন টিন লাগিয়ে ঘরটি মেরামত এবং ফ্যানের ব্যবস্থা করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূরকে নির্দেশ দেন।

ইউএনও মৌসুমি নাসরিন বলেন, “জেলা প্রশাসক ও মন্ত্রী মহোদয়ের নির্দেশে এখানে এসেছি। আমরা খাদ্য সহায়তা দিয়ে গেলাম। তার সন্তানদের মায়ের প্রতি যত্ন নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে তার ঘর মেরামত করে দেওয়া হবে। পাশাপাশি তার জন্য সরকারি ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, স্থানীয় ইউপি সদস্য রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page