1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ মমিনুল ইসলাম, রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার, গাজীপুর মহানগর সভাপতি ইয়াছিন গাজী, মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মো. হাসান, আইটি বিষয়ক সম্পাদক মো. ফারুক আহমেদ, গাজীপুর সদর থানা সভাপতি এম. সিরাজুল ইসলাম, মোহাম্মদ আরাফাত খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কালিয়াকৈর উপজেলা সাধারণ সম্পাদক পলাশ চন্দ্রসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে সাংবাদিক তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page