1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

‘বাজেটের পর এবার কোনো পণ্যের দাম বাড়েনি, এটি জনগণের বাজেট’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো পণ্য বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি। তিনি এটিকে জনগণের স্বার্থসংশ্লিষ্ট একটি বাজেট বলে উল্লেখ করেছেন।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আজ সকালে ঢাকা থেকে বিমানে চকরিয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় বিভিন্ন পত্রিকা পড়ছিলাম। সেখানে দেখলাম, প্রায় সব পত্রিকাই একটি বিষয় গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে—প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিনই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।”

তিনি আরও বলেন, “যে বাজেট উপস্থাপনের পর বাজারে পণ্যের দাম বাড়ে না, সেটিই জনগণের পক্ষে বাজেট। এই বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।”

তারেক রহমান জানান, স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বিভিন্ন ওষুধ ও চিকিৎসাসংশ্লিষ্ট খাতে কর-শুল্ক কমানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষ চিকিৎসা ব্যয়ে কিছুটা স্বস্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page