1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বরগুনায় ১৫ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ, অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা পঞ্চগড়ে অবৈধভাবে মজুত ৭০ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫ থেকে ২৯ অক্টোবর রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট দিঘলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমানের মোটরসাইকেল শোডাউন সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের ক্রেস্ট প্রদান

পঞ্চগড়ে অবৈধভাবে মজুত ৭০ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া এবং গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে সার ও কীটনাশক ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুত করা ৬১ বস্তা সার জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে, একই সময়ে গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী। সেখানে জাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মজুত রাখা ৯ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুত করছেন—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

তাঁরা জানান, জব্দ করা ৭০ বস্তা সার মঙ্গলবার (১৩ অক্টোবর) সংশ্লিষ্ট ইউনিয়নের প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে সারের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page