1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল–এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে হালিমা মঞ্জিল নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ফায়ার সার্ভিসের বিভাগীয় উপসহকারী আলমগীর হোসেন জানান, রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানান, দগ্ধ নয়জনের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং শাখাওয়াত নামে এক ব্যক্তির শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং বাকিদের শরীর ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!