1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মমিনুল ইসলাম, রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ এবং ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী প্রায় ৭০০ কমিটি নিয়ে গঠিত সরকারি নিবন্ধন নম্বর ৯৮৭৩৬/১২-ভুক্ত বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকতা নিরাপত্তায়… জাগো।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক বিসিএস কর্মকর্তা আব্দুল বাসেত ভূঁইয়া।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন গাজী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খন্দকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী।

বক্তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব সারা দেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নিরাপত্তা ও জনকল্যাণমূলক সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা, পেশাগত নৈতিকতা এবং ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী দিনেও সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page