1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চাকরির প্রলোভনে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ৩০ বাংলাদেশির ২০ জন নিহতের অভিযোগ দুর্গাপূজায় রাজধানীর ২৫৭ মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিম ১৬০ টাকায় টমেটো ২০০ শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত রাশিয়ার কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদের ৫ দিন বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

একই মঞ্চে জেমস-হাসান, ২৩ অক্টোবর ঢাকায় রক কনসার্ট

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দীর্ঘ বিরতির পর একই মঞ্চে দেখা যাবে বাংলাদেশের ব্যান্ড সংগীতের দুই জনপ্রিয় তারকা নগরবাউল জেমস ও আর্কের হাসানকে। আগামী ২৩ অক্টোবর শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে একসঙ্গে সংগীত পরিবেশন করবেন দুই রক তারকা।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন জানিয়েছে, জেমস ও হাসানের পাশাপাশি কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা। তালিকায় রয়েছে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য।

নব্বইয়ের দশক থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে জেমস ও হাসানের গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছে। একই মঞ্চে এই দুই শিল্পীর পরিবেশনা উপভোগের সুযোগ ঘিরে ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

কনসার্টে বিশেষ আকর্ষণ হিসেবে ওয়ারফেজের সঙ্গে পারফর্ম করবেন গিটারিস্ট অনি হাসান। পাশাপাশি থাকবে তাঁর একক পরিবেশনা। এ ছাড়া সংগীতশিল্পী এ কে রাহুলও মঞ্চে গান পরিবেশন করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে ‘রক এন রিদম’ শিরোনামে কনসার্টটির আয়োজন করে আসছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। শুরু থেকেই রক ও মেটাল সংগীতপ্রেমীদের কাছে এটি জনপ্রিয়তা অর্জন করেছে।

২০২২ সালে প্রথম আসরের আয়োজনের পর ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় আসর এবং ২০২৪ সালে চতুর্থ আসর অনুষ্ঠিত হয়। আগের আয়োজনগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবার পঞ্চম আসর আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশের জনপ্রিয় রক তারকা ও ব্যান্ডগুলোর অংশগ্রহণে এবারের আয়োজনও সংগীতপ্রেমীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page