1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয় দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন মিমি চক্রবর্তী, পাত্র মেরিন ইঞ্জিনিয়ার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নেতানিয়াহুর বৈঠক আজ রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের বাসে আগুন, পুড়েছে ১০টি আসন ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন, থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ও কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন, থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বিশ্বসংগীত, লোকজ ঐতিহ্য, ধর্মীয় আচার ও নিরীক্ষাধর্মী শব্দচর্চা নিয়ে বিশেষ চলচ্চিত্র আয়োজনের অংশ হিসেবে ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড এক্সপ্লোরার ভিনসেন্ট মুন। তাঁর অংশগ্রহণে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ও সরাসরি কথোপকথনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার কোর্টইয়ার্ডে অনুষ্ঠানটি শুরু হবে।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতশিল্পী, লোকজ সংগীতের ধারা, ধর্মীয় ও আধ্যাত্মিক আচার, ট্রান্স বা সম্মোহনী পরিবেশনা এবং নিরীক্ষাধর্মী শব্দচর্চার ওপর নির্মিত নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্রের মাধ্যমে দর্শকেরা ভিন্নধর্মী দৃশ্য ও শব্দের অভিজ্ঞতা লাভ করবেন।

চলচ্চিত্র প্রদর্শনী শেষে ভিনসেন্ট মুনের সঙ্গে সরাসরি কথোপকথনের আয়োজন থাকবে। এতে তাঁর শিল্পভাবনা, সৃজনশীল দর্শন এবং প্রচলিত চলচ্চিত্র নির্মাণের বাইরে গিয়ে কাজ করার পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পাবেন দর্শকেরা।

দুই দশকেরও বেশি সময় ধরে ক্যামেরা হাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন ভিনসেন্ট মুন। সংগীত ও সংস্কৃতির প্রচলিত সীমানা পেরিয়ে মানুষের শব্দ, সুর ও অভিব্যক্তির বৈচিত্র্য তুলে ধরা তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য। স্টেডিয়ামের রক কনসার্ট থেকে শুরু করে শামানিক আচার, ইলেকট্রনিক সংগীতের নিরীক্ষা কিংবা প্রত্যন্ত গ্রামের মানুষের সমবেত সংগীত—বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশ তাঁর চলচ্চিত্রে উঠে এসেছে।

ফরাসি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘লা ব্লগোথেক’-এর সঙ্গে যৌথভাবে নির্মিত জনপ্রিয় সংগীতভিত্তিক চলচ্চিত্র সিরিজ ‘কনসার্টস আ এমপোর্টে’ বা ‘টেক অ্যাওয়ে শোজ’-এর সহ-নির্মাতা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংগীত, লোকজ ঐতিহ্য, ধর্মীয় আচার ও সামষ্টিক সাংস্কৃতিক অভিজ্ঞতা নিয়ে তাঁর কাজের পরিধি আরও বিস্তৃত হয়।

ভিনসেন্ট মুনের বিশেষ পরিবেশনা ‘লাইভ সিনেমা’ তাঁর দীর্ঘদিনের সংগৃহীত দৃশ্য ও শব্দের উপাদান তাৎক্ষণিকভাবে উপস্থাপনের মাধ্যমে ভিন্নধর্মী চলচ্চিত্র অভিজ্ঞতা তৈরি করে। এটি প্রচলিত চলচ্চিত্র প্রদর্শনীর মতো নয়; বরং চলমান দৃশ্য ও শব্দের মধ্যে তাৎক্ষণিক সংলাপের মাধ্যমে দর্শকদের সামনে নতুন এক শিল্পভাষা তুলে ধরে।

বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক সাংস্কৃতিক কেন্দ্র ও উৎসবে তাঁর এই পরিবেশনা উপস্থাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট (মোমা), লন্ডনের বারবিকান, প্যারিসের জ্যু দ্য পম, রোমের ভিলা মেডিচি, আমস্টারডামের আই ফিল্মমিউজিয়াম এবং মরক্কোর ফেজ ফেস্টিভ্যাল অব ওয়ার্ল্ড স্যাক্রেড মিউজিক।

আয়োজকদের মতে, ঢাকার এই অনুষ্ঠান চলচ্চিত্র, সংগীত, নৃবিজ্ঞান ও নিরীক্ষাধর্মী দৃশ্য-শ্রাব্য শিল্পের প্রতি আগ্রহী দর্শকদের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠবে। বিভিন্ন সংস্কৃতির সংগীত, বিশ্বাস, পরিচয় ও সামষ্টিক স্মৃতির প্রকাশ সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ তৈরি করবে এ আয়োজন।

অনুষ্ঠানের বিস্তারিত

  • তারিখ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • সময়: বিকেল ৫টা ৩০ মিনিট
  • স্থান: কোর্টইয়ার্ড, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, ধানমন্ডি
  • প্রবেশ: সবার জন্য উন্মুক্ত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page