1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোরের গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে অভিযান

পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

আশ্রাফুজ্জামান, গাইবান্ধা রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জেলার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করায়, অভিযোগকারীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌরশহরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন- ভূক্তভোগী পেপুলীজোড় কৃষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপক মো. সেলিম মিয়া।

সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম মিয়া জানান, পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে গত ২০২৪ সালের ৩০ জুলাই উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হিসেবে যোগদান করেন মো. আ. মান্নান। যোগদানের পর থেকেই তিনি ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।

​লিখিত অভিযোগে বলা হয়, পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লি.)-এর জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা (হিসাব নং- ০১২১০৮১৮৫১) এবং সোনালী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা (হিসাব নং- ০০১০০৫৭৩৬) এই দুটি অ্যাকাউন্ট থেকে সদস্যদের শেয়ার, সঞ্চয় ও এফডিআর-এর লভ্যাংশের টাকা গত ২ বছর ১ মাসে বিভিন্ন ধরনের ভুয়া বিল- ভাউচার দেখিয়ে প্রায় ৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

​এছাড়া উপজেলার অধীন চলমান অন্যান্য কর্মসূচি- যেমন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি, উদকনিক কর্মসূচি এবং সদাবিক কর্মসূচির এফডিআর- এর লভ্যাংশ থেকেও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আরও ৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন খাত থেকে প্রায় ১০ লাখ টাকা তছরুপ করেছেন ওই কর্মকর্তা।

​সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় গত ৩ সেপ্টেম্বর সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করেন সমবায় ব্যবস্থাপক মো. সেলিম মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কর্মকর্তা একটি ঘটনার দায় তাঁর ওপর চাপিয়ে পলাশবাড়ী থানায় মিথ্যা ও ভিত্তিহীন মামলা (জিআর মামলা নং- ২৪১/২৬, তারিখ: ২২-০৯-২০২৬ খ্রি:) দিয়ে তাঁকে কারাবন্দি করান।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী ও এলাকাবাসী এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page