1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের গোলাগুলি ওয়েস্ট এন্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মবুর ইন্তেকাল ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্রের মজুদ বেড়েছে দেড় গুণ পিএইচপির গুরুতর নিরাপত্তাত্রুটি, ঝুঁকি এড়াতে বন্ধ হচ্ছে বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা, পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে ছাড়ার নির্দেশ রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় গুরুতর আহত হেলেন, অভিযুক্তের বিরুদ্ধে তিন অভিযোগ ১ নভেম্বর থেকে পিঠা-পুড়ি, পেঁয়াজু ও ফলের রসের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের সশস্ত্র গ্রুপের গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

অবরোধের মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের উজো বাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
​আজ বৃহস্পতিবার দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। তবে এ ঘটনায় হতাহত কিংবা অন্য কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

​এর আগে সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে খাগড়াছড়ি-সাজেক সড়কের উজো বাজার এলাকায় আটকা পড়েন প্রায় দুই হাজার পর্যটক। সকাল সাড়ে ৯টার দিকে আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে অবরোধকারীরা রাস্তায় অবস্থান নিলে পর্যটকদের গাড়িবহর আটকে যায়। পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে অবরোধকারীদের সরিয়ে দিলে পর্যটকের গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়।

​পুলিশ জানায়, পর্যটকদের গাড়িবহর উজো বাজার এলাকা ত্যাগ করার পরপরই বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

​উল্লেখ্য, সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার স্বার্থে রাঙামাটি জেলা প্রশাসন গতকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page