1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় গুরুতর আহত হেলেন, অভিযুক্তের বিরুদ্ধে তিন অভিযোগ ১ নভেম্বর থেকে পিঠা-পুড়ি, পেঁয়াজু ও ফলের রসের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম ও সাধারণ সম্পাদক আলো বিসর্জনের বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার তথ্য ছিল না বন্দি তালিকায় হামলা, মামলা ও বাড়িঘর ভাঙচুরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা দুলাল নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: কৃষিপণ্যের বীজ কিনতে গিয়ে প্রাণ গেল শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় গুরুতর আহত হেলেন, অভিযুক্তের বিরুদ্ধে তিন অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ওয়াঙ্গারাট্টা শহরে টয়োটা ল্যান্ডক্রুজার গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন হেলেন নামের এক নারী। কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি ছিল ইচ্ছাকৃত হামলা। এ ঘটনায় ৪৩ বছর বয়সী নুজেন্ট নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার প্রথমবারের মতো তাঁকে আদালতে হাজির করা হয়।

হেলেনের স্বামী ফিল হেইনস জানিয়েছেন, ভয়াবহ এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আঘাত পেয়েছেন। তবে তিনি বেঁচে আছেন—এটাই তাঁদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়।

মেলবোর্ন থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরের ওয়াঙ্গারাট্টা শহরে হেলেনের কার্যালয়ের সামনে তাঁর ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটে। পরে অভিযুক্ত নুজেন্টকে গ্রেপ্তার করে পুলিশ।

মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে ফিল হেইনস বলেন, তাঁর স্ত্রীর সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘ ও কঠিন হবে। তবে হেলেন একজন লড়াকু মানুষ, তাই তিনি আশাবাদী।

তিনি বলেন, হেলেন দৃঢ়চেতা। পরিবারের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি সুস্থ হয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

বর্তমানে মেলবোর্নে হেলেনের চিকিৎসা চলছে। এ কঠিন সময়ে হাসপাতালের কর্মীদের পাশাপাশি অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক পর্যায়ে যাঁরা তাঁর স্ত্রীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান ফিল হেইনস। একই সঙ্গে সমর্থন জানাতে আগ্রহীদের ‘সেভ দ্য চিলড্রেন’ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানান তিনি।

ফিল হেইনস বলেন, “অনুগ্রহ করে হেলেনকে ভালোবাসা পাঠাতে থাকুন।”

বুধবার স্থানীয় আদালতে নুজেন্টের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো—বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর জখম করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তার ক্ষতি করা।

পুলিশ জানিয়েছে, নুজেন্টের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনা হতে পারে। তিনি জামিনের আবেদন করেননি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির হতে হবে।

আদালতের নথি অনুযায়ী, নুজেন্টের বিরুদ্ধে গাঁজা চাষ ও দখলে রাখার অভিযোগও রয়েছে। আদালতে তাঁর আইনজীবী জানান, তাঁর মক্কেলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page