1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষঃ
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা ইরান ফের হামলা চালালে নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবমুখর পরিবেশ নিরাপত্তাঝুঁকিতে দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর উচ্ছেদ, মসজিদ ভাঙার অভিযোগ সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোর স্থাপনায় হামলার দাবি হুতিদের খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ত্রিদেশীয় সিরিজে অবিশ্বাস্য কীর্তি গড়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে এমন নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। চারশোর বেশি রান করেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। পাভান রত্মানায়েকের দুর্দান্ত সেঞ্চুরি, আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকার বড় ইনিংস এবং শেষ দিকে জানিথ লিয়ানেজের ঝোড়ো ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ২৪ রানের মধ্যে দুই উইকেট হারায় দলটি। কামিন্দু মেন্ডিস ১৮ রান করে জশ টাঙের বলে বোল্ড হন। অধিনায়ক কুশল মেন্ডিস কোনো বল না খেলেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন।

এরপর আভিস্কা ফার্নান্দো ও পাভান রত্মানায়েক মিলে গড়ে তোলেন ১৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলকে বিপর্যয় থেকে টেনে তোলার পাশাপাশি জয়ের ভিত গড়ে দেন তাঁরা। তবে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে জেমি ওভারটনের বলে ক্যাচ দিয়ে ফেরেন আভিস্কা। তখন শ্রীলঙ্কার সংগ্রহ ১৯০ রান।

আভিস্কা ফিরলেও থামেনি শ্রীলঙ্কার রান তোলার গতি। পাভানের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েন দাসুন শানাকা। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন পাভান। ১৩০ রান করে স্যাম কারানের বলে আউট হলে ভাঙে তাঁদের জুটি। ৩২৩ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।

দলের জয়ের আশা বাঁচিয়ে রেখে ব্যাট চালিয়ে যান শানাকাও। তবে তিনিও সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে আউট হন। তাঁর ৯৭ রানের ইনিংস শেষ হলে ৩৬৩ রানে পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা।

এরপর জানিথ লিয়ানেজের সঙ্গে ব্যাট করতে নেমে সাহান আরচ্চিগে ১৩ রান করে আউট হন। তখন শ্রীলঙ্কার সংগ্রহ ৪০৬ রান। ম্যাচের শেষ দিকে উত্তেজনা আরও বাড়তে থাকে।

জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। প্রথম বলে এক রান নেন লিয়ানেজ। পরের দুই বলে ভেল্লালাগে ও ইশান মালিঙ্গাকে বোল্ড করে ইংল্যান্ডের জয়ের আশা জাগিয়ে তোলেন জশ টাঙ। হ্যাটট্রিকের মুখে থাকা টাঙের পরের বলে আসিথা ফার্নান্দো থার্ড ম্যান অঞ্চলে খেলে এক রান নেন।

শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। চাপের মুখেও বিচলিত হননি লিয়ানেজ। টাঙের পরের বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন তিনি।

ইংল্যান্ডের হ্যারি ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তিও শেষ পর্যন্ত দলের পরাজয় ঠেকাতে পারেনি। আর ৪৩০ রানের লক্ষ্য পেরিয়ে শ্রীলঙ্কা গড়ে তুলেছে ওয়ানডে ক্রিকেটের অন্যতম স্মরণীয় জয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page