1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষঃ
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা ইরান ফের হামলা চালালে নজিরবিহীন জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবমুখর পরিবেশ নিরাপত্তাঝুঁকিতে দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর উচ্ছেদ, মসজিদ ভাঙার অভিযোগ সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকোর স্থাপনায় হামলার দাবি হুতিদের খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

নিরাপত্তাঝুঁকিতে দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর আগে কয়েক দিন বন্ধ থাকার পর বুধবার এই রুটে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল সংস্থাটি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা থেকে একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটের ফিরতি যাত্রা তখনো চলমান ছিল। বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইটটির ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।

এদিকে, চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ২৫ অক্টোবর থেকে পুনরায় চালুর ঘোষণা দেওয়া রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বুধবার রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানাধীন রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর উপজেলার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page