1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
ঢামেকে দ্বিতীয় দিনের মতো অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগীরা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক নেতানিয়াহুর প্রতি সমর্থনেই নির্বাচনী পরিস্থিতি বদলেছে, দাবি ট্রাম্পের জাপানি ব্যাংক জেবিআইসিকে বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর ভারতের উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, বাতাসের গতিবেগ ১৫০ কিলোমিটার বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ জাপানের, কর্মসংস্থান হবে ২ লাখ মানুষের হোসেনপুরে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ: টিকিটের দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা

ঢামেকে দ্বিতীয় দিনের মতো অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দ্বিতীয় দিনের মতো চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট। এতে প্রয়োজনের সময় অ্যাম্বুলেন্স না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও নতুন ভবনের সামনে অনেক রোগী ও তাঁদের স্বজনকে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে বিকল্প যানবাহনে রোগী নিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

শাহীন গাজী নামে এক রোগীর ভাই শামীম গাজী জানান, তাঁর ভাই হাসপাতালের নতুন ভবনে ভর্তি রয়েছেন। ব্রেন স্ট্রোকের পর চিকিৎসক তাঁকে এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। এ জন্য তাঁরা লালবাগের ইবনে সিনা হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাঁদের বাসা সাভারে। কিন্তু অ্যাম্বুলেন্স না পেয়ে প্রায় ৩০ মিনিট ধরে অপেক্ষা করছেন তাঁরা।

৮০ বছর বয়সী রোগী শাহজাহান মিয়ার মেয়ে শাহিনা আক্তার জানান, তাঁদের বাড়ি চাঁদপুরের মতলবে। গত ১৭ অক্টোবর তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ছাড়পত্র দেওয়া হলেও অ্যাম্বুলেন্স না পাওয়ায় বাড়ি ফিরতে পারেননি। বুধবার সকালেও দীর্ঘ সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না পেয়ে শেষ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় বাবাকে নিয়ে রওনা হন তিনি।

এদিকে জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন সীমা আক্তারের ভাই রেজাউল করিম। তিনি জানান, মঙ্গলবার মাওয়া রোডে সড়ক দুর্ঘটনায় তাঁর বোন আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু দুই থেকে তিন ঘণ্টা চেষ্টা করেও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি তিনি। পরে ৯৯৯ নম্বরে ফোন করেও সহায়তা পাননি বলে অভিযোগ করেন রেজাউল।

শেষ পর্যন্ত জরুরি বিভাগের সামনে থাকা ঢাকা মেডিকেলের সরকারি অ্যাম্বুলেন্সের চালক তাঁদের পঙ্গু হাসপাতালে পৌঁছে দিতে রাজি হন। পরে ওই অ্যাম্বুলেন্সেই বোনকে নিয়ে যান তিনি।

শফিক আহমেদ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, হাসপাতালের বিভিন্ন সেবায় সিন্ডিকেটের প্রভাব রয়েছে। তাঁর দাবি, বাইরে থেকে অ্যাম্বুলেন্স এনে রোগী পরিবহনের চেষ্টা করলেও চালকেরা বাধা দিচ্ছেন। রোগীদের জিম্মি করে আন্দোলন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে সরকারের কাছে সিন্ডিকেট ভাঙার দাবি জানান শফিক আহমেদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইমন আলী জানান, তাঁদের ধর্মঘট অব্যাহত রয়েছে। বুধবারের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকেও ধর্মঘটের ডাক দেওয়া হবে।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা। তাঁদের এ কর্মসূচির কারণে হাসপাতাল থেকে রোগী স্থানান্তর ও বাড়ি ফেরার ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page