
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নিজের সমর্থন তাঁর সম্ভাব্য পরাজয়ের চিত্র বদলে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এসবকিছু ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরেই, যিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মঙ্গল চান।’
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জোটের অবস্থান নিয়ে আলোচনা চলার মধ্যেই ট্রাম্প এ দাবি করলেন। তবে তাঁর সমর্থনের কারণেই নির্বাচনী পরিস্থিতি বদলে গেছে—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত ব্যাখ্যা পোস্টে উল্লেখ করেননি তিনি।