1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষঃ
তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরায় জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের আবাসন, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতে ১১ দফা দাবি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান মিরসরাইয়ে অসময়ের তরমুজ চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষকরা ডলারের দাম ১২৮ টাকা ছাড়াল, চাপে বৈদেশিক মুদ্রার বাজার তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন সাতক্ষীরায় ছয় গুণীজনকে সংবর্ধনা দিল উদীচী শিল্পীগোষ্ঠী

উত্তরাখণ্ডে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজ্যের চামোলি জেলার যোশীমঠ-বদ্রীনাথ রুটে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। উড্ডয়নের পর হাতি পর্বত এলাকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউসের পাশে পাহাড়ের ঢালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

নিহতরা হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু। নিহত সবাই পুরুষ।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে রওনা হয়েছিল। যোশীমঠ উপত্যকার ওপর দিয়ে উড়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে ট্র্যাকিং সিস্টেমেও সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের পুরো বহরের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

দুর্ঘটনার বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

এদিকে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) এক বিশ্লেষণে দেখা গেছে, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত চারধাম এলাকায় আটটি দুর্ঘটনা ও একটি গুরুতর ঘটনার রেকর্ড রয়েছে। ২০২২ সাল থেকে প্রতি বছর অন্তত একটি দুর্ঘটনা বা গুরুতর ঘটনা ঘটেছে।

এএআইবির তথ্য অনুযায়ী, গত বছর চারধাম এলাকায় চারটি দুর্ঘটনা ঘটে, যার মধ্যে দুটি ছিল প্রাণঘাতী। এক বছরে ওই এলাকায় এটিই সর্বোচ্চ দুর্ঘটনার সংখ্যা।

এর আগে গত বছরের জুনে কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page