1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
কালিয়াকৈরে অধিকাংশ পোশাক কারখানা খুলেছে, কাজে ফিরছেন শ্রমিকরা ঢাকায় আজ শুরু হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে আসছে পরিবর্তন, বিধিমালা সংশোধন সুজানগরে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে দীর্ঘ অপেক্ষার পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু ইয়ামালের রেকর্ডের রাতে বার্সার জয়, দে মিগেলের মৃত্যুতে শোকাহত রাফিনহা পিট হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প, আলোচনায় রন ডিস্যান্টিসের নাম বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে ভক্তদের দেখা দিলেন অমিতাভ বচ্চন এইচএসসি ও সমমানে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ১ ডিসেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে, ছেড়ে দেওয়া হয়েছে রাজীব ঘোষকে

নেত্রকোনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত, মামলা দায়ের

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা থানাধীন বেলাম বাজার জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। অজ্ঞাতনামা গাড়ি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সূর্য ইসলাম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন। পরে শ্যাম গঞ্জ হাইওয়ে থানা পুলিশ উক্ত অজ্ঞাত লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করিয়া নেত্রকোনা হাসপাতালে ময়নাতদন্ত শেষে নেত্রকোনা আঞ্জুমান মফিদুল কবরস্থানে লাশ দাফন করেন।

পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআই নেত্রকোনার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হলেও জাতীয় পরিচয়পত্র সার্ভারের সাথে মিল পাওয়া যায়নি।

এ ঘটনায় শ্যামগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সূজা ইসলাম ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাত চালকের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৬, তারিখ- ৩০/০৫/২০২৬। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫/৯৮/১০৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ অজ্ঞাত গাড়ি ও চালককে আটকের চেষ্টা এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উক্ত ব্যক্তির আত্মীয় স্বজনের সন্ধান অদ্যবধি পর্যন্ত পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page