1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষঃ
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় নয় নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি এমপির জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত ভিসার শর্ত লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র ভ্রমণে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস আমির হামজার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এআইয়ের চাপে বড় পুনর্গঠনে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী দ্বিতীয় রাকাতের বৈঠক ভুলে বাদ পড়লে করণীয় কী? সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ২০ মানিক মিয়া অ্যাভিনিউতে আজ ‘কনসার্ট ফর সলিডারিটি’, গাইবে সাত জনপ্রিয় ব্যান্ড আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

নভেম্বরে বঙ্গোপসাগরে ২–৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে একাধিক

আবহাওয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নদী অববাহিকা ও দেশের বিভিন্ন এলাকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ৩৫ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বিপরীতে রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম, ৪ থেকে ৮ মিলিমিটার হতে পারে। ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর আগে গত অক্টোবরে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছিল।

এদিকে আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে রোববার ও সোমবার আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ দুই দিন চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page