1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় নয় নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি এমপির জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত ভিসার শর্ত লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র ভ্রমণে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস আমির হামজার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এআইয়ের চাপে বড় পুনর্গঠনে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী দ্বিতীয় রাকাতের বৈঠক ভুলে বাদ পড়লে করণীয় কী? সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ২০ মানিক মিয়া অ্যাভিনিউতে আজ ‘কনসার্ট ফর সলিডারিটি’, গাইবে সাত জনপ্রিয় ব্যান্ড আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) ছাত্র সংসদের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম। নির্বাচনে জয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে নাশরা নাঈম পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট।

এবার ছাত্র সংসদের ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে রেকর্ড পাঁচটিতে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে ৪ হাজার ১০০ ভোটের বেশি ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। অন্যদিকে সম্পাদক পদে জয় পেয়েছেন মোহাম্মদ হামদান।

এএমইউর ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেন্স কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান ফল ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের মতে, চলমান জেন-জি বিক্ষোভও এবারের নির্বাচনে প্রভাব ফেলেছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, আগের বছরগুলোতে নির্বাচনী প্রচারে ক্যাম্পাসকেন্দ্রিক বিষয়গুলো গুরুত্ব পেলেও এবার জাতীয় পর্যায়ের বিভিন্ন ইস্যু আলোচনায় এসেছে। এর মধ্যে মুসলিমদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও ছিল।

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাঈমা খাতুন। তিনি নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ‘সর্বোচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ছাত্র সংসদে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধিকে স্বাগত জানিয়ে নারী ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচার চলাকালে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।

সূত্র: ইন্ডিয়া টুডে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page