1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষঃ
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় নয় নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি এমপির জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত ভিসার শর্ত লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র ভ্রমণে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস আমির হামজার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এআইয়ের চাপে বড় পুনর্গঠনে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী দ্বিতীয় রাকাতের বৈঠক ভুলে বাদ পড়লে করণীয় কী? সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ২০ মানিক মিয়া অ্যাভিনিউতে আজ ‘কনসার্ট ফর সলিডারিটি’, গাইবে সাত জনপ্রিয় ব্যান্ড আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

এআইয়ের চাপে বড় পুনর্গঠনে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী

টেক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রতিষ্ঠার ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছে অস্ট্রেলিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যানভা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তার, ব্যবসায় এআই যুক্ত করার বাড়তি ব্যয় এবং প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় বড় ধরনের পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে ক্যানভার মোট কর্মীর প্রায় ২২ শতাংশ বা ১ হাজার ২৭১ জন চাকরি হারাচ্ছেন অথবা তাঁদের কর্মস্থল ও দায়িত্বে পরিবর্তন আসছে।

বুধবার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় ক্যানভার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিন্স বলেন, প্রতিষ্ঠার পর থেকে এটিই কোম্পানির সবচেয়ে কঠিন সময়। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে ব্যবসার কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা এখন জরুরি হয়ে পড়েছে।

তিনি জানান, কিছু কর্মীর দায়িত্ব ও কাজের ধরন পরিবর্তন করা হবে। পাশাপাশি কয়েকজনকে কোম্পানির নির্ধারিত কেন্দ্রীয় কার্যালয়ে বদলি হওয়ার প্রস্তাব দেওয়া হবে। তবে অনেক সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে, যাঁরা ক্যানভাকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পারকিন্স আরও জানান, এক দশকের মধ্যে প্রথমবারের মতো ক্যানভার প্রবৃদ্ধির গতি কমেছে। বর্তমানে ৩৭টি দেশে প্রতিষ্ঠানটির কর্মী থাকলেও অধিকাংশ পণ্য উন্নয়ন দলের প্রধান কেন্দ্র হিসেবে অস্ট্রেলিয়ার সিডনিকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আগামী বছর থেকে দূরবর্তী ও হাইব্রিড পদ্ধতিতে কাজ করা কর্মীদের সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকতে হবে।

এআইয়ের প্রভাবে কমেছে কোম্পানির মূল্যায়ন

সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এবং নিজেদের প্ল্যাটফর্মে এই প্রযুক্তি যুক্ত করতে বিপুল অর্থ ব্যয়ের কারণে আর্থিক চাপের মুখে পড়েছে ক্যানভা। এর প্রভাব পড়েছে কোম্পানিটির বাজারমূল্যেও।

চলতি বছরের শুরুতে ক্যানভার দুই প্রধান বিনিয়োগকারী ব্ল্যাকবার্ড ভেঞ্চার্স ও এয়ারট্রি প্রতিষ্ঠানটির মূল্যায়ন কমিয়ে দেয়। গত বছরের শেষ দিকে ক্যানভার আনুমানিক মূল্যায়ন ছিল ৬ হাজার কোটি অস্ট্রেলীয় ডলার। পরে তা কমিয়ে প্রায় ৪ হাজার ৯০০ কোটি অস্ট্রেলীয় ডলারে নির্ধারণ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পণ্য তৈরি ও বাজারে আনার ক্ষেত্রে এআই প্রযুক্তিসংক্রান্ত ব্যয় বেড়ে যাওয়ায় ক্যানভা নিজেও অভ্যন্তরীণভাবে কোম্পানিটির মূল্যায়ন কমিয়েছে।

মেলানি পারকিন্সের মতে, নতুন প্রযুক্তির কারণে মানুষের সৃজনশীলতার ধরন, কাজের পদ্ধতি এবং পণ্যের প্রতি প্রত্যাশায় বড় পরিবর্তন আসছে।

যেভাবে যাত্রা শুরু ক্যানভার

মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে নিজের প্রথম ব্যবসায়িক উদ্যোগ শুরু করেন মেলানি পারকিন্স। পরে ২০১৩ সালে তিনি ক্যানভা প্রতিষ্ঠা করেন।

প্রযুক্তিগত দক্ষতা না থাকলেও যেন যে কেউ সহজেই বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বিয়ের আমন্ত্রণপত্র, পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রাফিকস থেকে শুরু করে পেশাদার উপস্থাপনা তৈরির জন্য বিভিন্ন টেমপ্লেট ও সহজে ব্যবহারযোগ্য সরঞ্জাম সরবরাহ করে ক্যানভা।

অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে প্রতিষ্ঠানটি। তবে এআই প্রযুক্তির দ্রুত পরিবর্তন, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় এবার বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে ক্যানভাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page