1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় নয় নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি এমপির জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত ভিসার শর্ত লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র ভ্রমণে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস আমির হামজার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এআইয়ের চাপে বড় পুনর্গঠনে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী দ্বিতীয় রাকাতের বৈঠক ভুলে বাদ পড়লে করণীয় কী? সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ২০ মানিক মিয়া অ্যাভিনিউতে আজ ‘কনসার্ট ফর সলিডারিটি’, গাইবে সাত জনপ্রিয় ব্যান্ড আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় নয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ পরিপ্রেক্ষিতে ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফির বাইরে কোনো ধরনের অতিরিক্ত অর্থ না নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি গুরুত্বসহকারে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page