1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষঃ
উখিয়ায় নলকূপ থেকে বের হওয়া গ্যাসে ১৫ দিন ধরে আগুন, নিয়ন্ত্রণের পরিকল্পনা বাপেক্সের ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ ফিলিং স্টেশনের কর্মচারী, মোটরসাইকেল উদ্ধার ‘রামায়ণ’-এ মন্দোদরীর সাজে কাজল আগরওয়াল, প্রশংসায় ভক্তরা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল ছাত্রলীগ ফিরলে ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যেই শিবিরের নীরব ভূমিকা: নাছির উদ্দীন নাছির শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন আরও একজন

ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান, তবে চাপের কাছে নত হবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আলোচনা ও সংলাপের জন্য ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে।

রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর আঘাত হানার চেষ্টা করছে। এমন পরিস্থিতির অবসান ঘটাতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আত্মসম্মান বজায় রেখে আলোচনা করা এবং সম্মানের সঙ্গে সমস্যার সমাধান করা সম্ভব। ইরান সংলাপ ও আলোচনায় বিশ্বাসী। আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার আদায় করা গেলে যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। তবে কোনো শক্তি প্রদর্শন বা হুমকির কাছে ইরান আত্মসমর্পণ করবে না।

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, ইরান ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়। তবে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের বলপ্রয়োগ মেনে নেবে না দেশটি।

এদিকে, চলমান সংকট সমাধানে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই তেহরানের প্রস্তাবকে সংকট সমাধানের সম্ভাব্য সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের শর্তে সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: এএনআই

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page