1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, অন্তত ২১ জনের মৃত্যু আজ শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত ইসলামি শরিয়াহ আইন: ন্যায়বিচার ও মানবকল্যাণের জীবনবিধান মিরপুরে প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মোটরসাইকেলে এসেছিল দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন ইসরায়েলে সরকার গঠনে কঠিন সমীকরণে গাদি আইজেনকোট

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, অন্তত ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।

রোববার (৮ নভেম্বর) সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত নৌকাডুবির ঘটনায় ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। তবে মৃতের সংখ্যা প্রাথমিক বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা দেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সেনেগালের রাজধানী ডাকারের উত্তরে কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ি-সংলগ্ন উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটি ছিল পিরোগ ধরনের সমতল তলাবিশিষ্ট ছোট জলযান। স্থানীয় সংবাদমাধ্যম ‘লে সোলেই’ জানিয়েছে, নিহতদের বেশির ভাগই একই বিভাগের লেওনা ও থিয়েপ এলাকার বাসিন্দা।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন হাজারো অভিবাসনপ্রত্যাশী। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথে সাম্প্রতিক বছরগুলোতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই এই পথে অন্তত ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page