1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, অন্তত ২১ জনের মৃত্যু আজ শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত ইসলামি শরিয়াহ আইন: ন্যায়বিচার ও মানবকল্যাণের জীবনবিধান মিরপুরে প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মোটরসাইকেলে এসেছিল দুর্বৃত্তরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন ইসরায়েলে সরকার গঠনে কঠিন সমীকরণে গাদি আইজেনকোট

জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রথম আফ্রিকান দেশ হিসেবে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে নাইজেরিয়া। মরক্কোর রাবাতের মোহাম্মদ ষষ্ঠ ফুটবল স্টেডিয়ামে ফাইনালে জাপানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘ফ্লেমিঙ্গোস’ খ্যাত নাইজেরিয়ার অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টানটান উত্তেজনা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে প্রথমার্ধের ৩৯ মিনিটে এগিয়ে যায় নাইজেরিয়া। দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন আওয়াউ বাশিরু। তাঁর শট ঠেকাতে ব্যর্থ হন জাপানের গোলরক্ষক কৌ কাদোয়াকি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে নাইজেরিয়া। ৪৭ মিনিটে এস্থার স্টিফেনের লম্বা পাস থেকে বল পেয়ে জাপানের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে জালে পাঠান ওলুয়েবুবে উমেজিয়াকু।

ম্যাচের ৮০ মিনিটে ফুকি ইতো একটি গোল পরিশোধ করে জাপানকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত নাইজেরিয়ার রক্ষণভাগ ভেদ করে সমতায় ফিরতে পারেনি দলটি।

গুরুত্বপূর্ণ গোল ও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওলুয়েবুবে উমেজিয়াকু।

এর আগে ২০২২ সালের আসরে তৃতীয় স্থান অর্জন করেছিল নাইজেরিয়া। এবার টুর্নামেন্টের দশম আসরে প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপাও নিজেদের করে নিল আফ্রিকার দেশটি। এর মধ্য দিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল নাইজেরিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page