1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষঃ
উখিয়ায় নলকূপ থেকে বের হওয়া গ্যাসে ১৫ দিন ধরে আগুন, নিয়ন্ত্রণের পরিকল্পনা বাপেক্সের ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ ফিলিং স্টেশনের কর্মচারী, মোটরসাইকেল উদ্ধার ‘রামায়ণ’-এ মন্দোদরীর সাজে কাজল আগরওয়াল, প্রশংসায় ভক্তরা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল ছাত্রলীগ ফিরলে ক্ষতিগ্রস্ত না হওয়ার লক্ষ্যেই শিবিরের নীরব ভূমিকা: নাছির উদ্দীন নাছির শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ার পথে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন প্রশাসনে তিন সচিবের দপ্তর রদবদল, পদোন্নতি পেলেন আরও একজন

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে সুরাহা করা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার খবর প্রকাশের পর এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি এ কথা বলেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

এদিকে, সোমবার সকালে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়েছে। এতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া না গেলেও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে ঢাকা।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও প্রত্যর্পণ নিয়ে একাধিক সাংবাদিক প্রশ্ন করেন। তাঁদের মধ্যে একজন জানতে চান, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এ বিষয়ে ভারতের কোনো ভূমিকা বা আলোচনার সুযোগ রয়েছে কি না। অন্য সাংবাদিকেরা বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ বিষয়ে নতুন কোনো আলোচনা হয়েছে কি না এবং পাসপোর্ট ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, তা জানতে চান।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের আওতাধীন। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভ্রমণ নথি প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি আইনি বিষয়। ভ্রমণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বৈধ ভ্রমণ নথি প্রয়োজন। এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভারত ও বাংলাদেশের পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল জানান, এ বিষয়ে আগের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কোনো তথ্য নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর বা এ বিষয়ে আলোচনার অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে নিশ্চিত করার মতো কোনো হালনাগাদ তথ্য নেই।

এ ছাড়া ঢাকার কিছু এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানান, চীনের কয়েকজন ব্লগার ঢাকার কিছু অনুন্নত এলাকার ভিডিওকে নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের চেষ্টা করছেন।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোনো দেশকে এভাবে বিকৃতভাবে তুলে ধরার চেষ্টা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের অপপ্রচারের মাধ্যমে যারা এসব করছে এবং যাদের ইন্ধনে করছে, তারা নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page