1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০ ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাখাটির ক্যাশ ইনচার্জ ও সিনিয়র অফিসার মো. রিফাতুল হককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানা এবং অতিরিক্ত ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে রিফাতুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার পুরো অর্থ ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া প্রতারণার দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়েও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালত রায়ে উল্লেখ করেছেন, আসামির পৃথক কারাদণ্ডগুলো ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানার মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ব্যাংকটির তৎকালীন অপারেশন ম্যানেজার এমরান আহমেদকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট সাজিয়ে রাখা হতো। ফলে বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবে ভল্টে প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে রিফাতুল হক ও শাখাটির তৎকালীন এফভিপি এবং অপারেশন ম্যানেজার এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও অর্থ আত্মসাতে যোগসাজশের অভিযোগ আনা হয়েছিল।

পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনক্রমে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তী সময়ে ২০২৩ সালের ২২ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার বিচার চলাকালে মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page