1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০ ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন

ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের একটি ব্যস্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।

পুলিশের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ। হামলার পর তিনি কাছের একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে নিজেকে একটি কক্ষে অবরুদ্ধ করেন। পুলিশ ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের বিষয়ে আলোচনা করছিল। এ সময় কর্মকর্তারা কক্ষের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান।

পরে পুলিশ ওই কক্ষে প্রবেশ করে দেখতে পায়, সন্দেহভাজন ব্যক্তি নিজেকেই গুলি করেছেন। এরপর তাঁকে আটক করা হয় বলে জানান ক্যারল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ওয়াশিংটনের ১৫ স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা ৭টা ২৩ মিনিট।

ঘটনাস্থলে থাকা আল-জাজিরার এক প্রতিবেদক জানান, হামলার পর এফবিআই, সিক্রেট সার্ভিসসহ স্থানীয় ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শী জেমস স্পেলম্যান বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার একটি জিমে ছিলেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ উপস্থিত ছিলেন।

স্পেলম্যান বলেন, গুলির শব্দ শোনার কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন। তাঁর শরীর থেকে রক্ত ঝরছিল। জিমের আরেক সদস্য তাঁকে সাহায্য করতে এগিয়ে যান। তবে গুলিবিদ্ধ ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page