1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি, ব্যবহার হবে সেমিফাইনাল ও ফাইনালে নোটিশের জবাব না দেওয়ায় পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত, এএসপিকে বাধ্যতামূলক অবসর তুরস্কে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর ইসির বৈঠক ইরানের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন

ইরানের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। এতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলো উৎক্ষেপণের জন্য ব্যবহৃত লঞ্চ ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূগর্ভস্থ এই স্থাপনায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো নিক্ষেপের লঞ্চ ব্যবস্থা রয়েছে। তবে মিসাইল সিটির অবস্থান এবং সেখানে কী পরিমাণ অস্ত্র মজুত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কারখানা ভূগর্ভে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যাতে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ৪০ দিন ধরে চলা সংঘাতের সময় ইরান প্রতিদিন বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page