1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি, ব্যবহার হবে সেমিফাইনাল ও ফাইনালে নোটিশের জবাব না দেওয়ায় পুলিশের ছয় কর্মকর্তা বরখাস্ত, এএসপিকে বাধ্যতামূলক অবসর তুরস্কে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর ইসির বৈঠক ইরানের নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোটের তারিখ চূড়ান্ত করতে ১৬ নভেম্বর ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপ ও ভোটের তারিখ চূড়ান্ত করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকে পাঁচ ধাপে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি ও ভোটের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত সূচিতে সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে।

তবে কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page