1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’ মসজিদের বাইরে ছাদ বা কক্ষে জুমার নামাজ আদায় করা যাবে কি? কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ অন্তত ৫ আমিরাতের ফুজাইরাহতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত, আহত ৩০ ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কম ক্ষমতার স্মার্টফোনেও খেলা যাবে পাবজি, বাংলাদেশে আসছে ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’ ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড লাইফ সাপোর্টে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী, শারীরিক অবস্থার অবনতি পাঁচ বছরের বিরতি শেষে ফিরছে ‘মীরাক্কেল ১১’, শুরু হচ্ছে অডিশন

বাংলাদেশে মুক্তির অপেক্ষায় শাহরুখের ‘কিং’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তিন বছর পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘কিং’। সিনেমাটি বাংলাদেশেও মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগের মতো এবারও এ উদ্যোগ নিয়েছেন নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন। তাঁর প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার প্রক্রিয়া চলছে।

অনন্য মামুন জানান, সিনেমাটি আমদানির অনুমতি চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অনুমতির জন্য কাগজপত্র জমা দিয়েছি। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মধ্যে চুক্তি হয়ে গেছে। সেসব কাগজ জমা দিয়েছি বাংলাদেশ সরকারের কাছে। সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানিতে বাধা নেই। তাই “কিং” নিয়ে আমি আশাবাদী।’

সাফটা চুক্তির আওতায় একটি সিনেমা আমদানি করতে হলে বিপরীতে আরেকটি সিনেমা রপ্তানি করতে হয়। সে অনুযায়ী, ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি ভারতে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন অনন্য মামুন। এম রাহিম পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। এ ছাড়া সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

সব প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি অনুমতি পাওয়া গেলে ২৪ ডিসেম্বরের মুক্তির সময়সূচি অনুযায়ী বাংলাদেশেও সিনেমাটি প্রদর্শনের সুযোগ তৈরি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page