1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষঃ
‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করাই লক্ষ্য’ : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, আনুষ্ঠানিক ঘোষণা নেই মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী অটোরিকশাচালককে মারধরের অভিযোগ, হাসপাতালে মৃত্যু; আটক ১ প্রশ্নপত্র ফাঁস রোধে ভারতে গঠিত হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্ট: মোদী কামরাঙ্গীরচরে সহকর্মীদের ঝগড়া থামাতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দিল্লিতে সিজেপির আন্দোলনে সংঘর্ষ, সংসদ মার্গে উত্তেজনা; সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট ঢাকাসহ ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

দীর্ঘদিন পর দেশের রূপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে এবারের প্রত্যাবর্তনকে তিনি শুধুমাত্র সাধারণ ফেরা হিসেবে দেখছেন না; এর পেছনে রয়েছে ভক্তদের প্রতি তার গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা।

সম্প্রতি মিম জানান, ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা ও অনুরোধের কথা মাথায় রেখেই তিনি নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন।

বিদ্যা সিনহা মিম বলেন, “আমি এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই। আমার ফ্যান-ফলোয়াররা অনেক দিন পর আমার কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছেন ভেবে আমি খুবই আনন্দিত। কারণ, সর্বশেষ ‘অন্তর জ্বালা’র পর দেশে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে কলকাতায় ‘মানুষ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। দেশের দর্শকরা প্রায়ই বলতেন—আপু, আপনার নতুন সিনেমা আসছে না কেন?”

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের মধ্যে অনেক সিনেমার প্রস্তাব এলেও গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় তিনি সেগুলো ফিরিয়ে দিয়েছেন। তার ভাষায়, “অনেক সময় এমন চরিত্র অফার করা হয়েছে যা খুবই ছোট বা গভীরতা নেই। মনমতো না হলে আমি কাজ করি না। তাই অনেক প্রজেক্টে ‘না’ বলতে হয়েছে।”

নতুন ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, এই প্রজেক্টে তার চরিত্রটি অনেক বেশি গভীর এবং চ্যালেঞ্জিং। তিনি বলেন, “আমি এমন চরিত্রই খুঁজি, যার ভেতরে ঢোকা যায়। এই গল্পে আমার চরিত্রটির এমন একটি ভূমিকা আছে, যা দর্শকরা দীর্ঘদিন মনে রাখবে।”

ভক্তদের জন্য আরও সুখবর দিয়ে মিম জানান, সামনে আরও কয়েকটি নতুন প্রজেক্ট আসছে। তিনি বলেন, “আমার আরেকটি প্রজেক্ট ‘দিগন্তে ফুলের আগুন’ প্রায় রেডি। এটি ভিন্নধর্মী একটি সিনেমা। এছাড়া ‘লাইফ লাইন’ ও ‘জীবন অপেরা’র কাজও শেষ হয়েছে। এগুলো একে একে মুক্তি পাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page