1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দিল্লিতে সিজেপির আন্দোলনে সংঘর্ষ, সংসদ মার্গে উত্তেজনা; সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট ঢাকাসহ ১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত টানা ১২তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সরকারি দফতরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, এখনো নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ঢাবির এএফ রহমান হলের পাশে ফুটপাত থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার বিশ্বকাপজয়ী স্পেনের তিন তারকা, মেসি-এমবাপ্পে-হালান্ডসহ ফিফার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়: ইসি শ্যামনগরে বন বিভাগের অভিযানে ৭০ বস্তা অবৈধ ঝিনুক জব্দ, আটক ১

দুর্নীতি ও জনরোষ: নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কবিতার উচ্চারণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
অলিতে গলিতে চোর,
চোখে মুখে নীতির নীল সাদা রং,
ক্ষমতার নামাবলী জড়িয়ে ওরাই
রাতের আঁধারে গিলে গেছে বিশ্বাস।
আজ জনরোষ পুঞ্জীভূত;
বারুদ বিস্ফোরণে দুর্নীতির দেয়ালও
কেঁপে ওঠছে, শহরের ক্লান্ত বাতাস বলছে
আর সহ্য নয়; হোক চোর সাফাই অভিযান।
খোকলা সমাজের ভদ্দর লোক
দাঁড়াক আয়নার সামনে, নিজের ক্ষত,
কিভাবে ক্যান্সার হলো,দেখুক সৎসাহসে
মিথ্যের মুখোশের নির্মম বলিপীঠে।
যারা ন্যায়ের বুলি আওড়িয়ে
দিনের আলোতে নামিয়েছে অন্ধকার;
নারী দেহভোগী, ধনকুবেরের দল
তোদের জন্য পশুরাও লজ্জিত আজ।
যারা অন্ধকারে বিকিয়েছে বিবেক
সেই সব হিংস্র জানোয়ারদের পরিণতি
দৃষ্টান্ত হোক আগামী প্রজন্মের ইতিহাস-
ওদের জন্য সমঝোতা হীন গরাদ বরাদ্দ থাক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page