1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

প্রকাশিত হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পগ্রন্থ ‘A White Dove’s Elegy’

শিল্প-সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পগ্রন্থ ‘A White Dove’s Elegy’ প্রকাশিত হয়েছে। সম্প্রতি বাজারে আসা বইটিতে রয়েছে মোট সাতটি গল্প।

বাংলা থেকে গল্পগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন অধ্যাপক ইদ্রিস আলী মেহেদী। বইটি প্রকাশ করেছে ‘সহজ প্রকাশ’ এবং প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে দেশের বিভিন্ন গ্রন্থবিতানে বইটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেশের বৃহৎ অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারি ডটকমেও বইটি পাওয়া যাচ্ছে।

২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে রচিত গল্পগুলো ইংরেজিতে অনূদিত হয়ে বইটিতে স্থান পেয়েছে। গল্পগুলোর ইংরেজি শিরোনাম হলো—‘A White Dove’s Elegy’, ‘The Rat’, ‘How I Became a Dog’, ‘The Day Moumita Returned Home’, ‘When Words Fail’, ‘Adoption’ এবং ‘The Corporate Circus’।

গল্পগুলো এর আগে বিভিন্ন সময়ে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক, সাময়িকী ও অনলাইন সাহিত্য পত্রিকায় বাংলায় প্রকাশিত হয়েছে।

বইটির অনুবাদক অধ্যাপক ইদ্রিস আলী মেহেদী বলেন, ‘হাবিবুল্লাহ ফাহাদ যে সময় ও জীবনের গল্প বলেন, তা আমাদের অতিপরিচিত। তবে তার আখ্যান চেনা মুহূর্তকেও পেছন ফিরে দেখতে আগ্রহ জাগায়। বিশেষ করে তার ভাষার কাব্যময় মাধুর্য সমসাময়িক বাংলা কথাশিল্পে স্বাতন্ত্র্য তৈরি করেছে।’

হাবিবুল্লাহ ফাহাদের প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ ‘খৈয়া গোখরার ফণা’, ‘বজলু জানে লাশের পরিচয়’, ‘দরজার ওপাশে ভোর’ ও ‘দানামাঝির বউ’।

তার উপন্যাসের মধ্যে রয়েছে ‘জলপাই রঙের দিনরাত’ ও ‘বসন্ত রোদন’। এছাড়া সাক্ষাৎকার সংকলন ‘দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি (আহমদ রফিক ও রফিকুল ইসলাম)’, ‘আলাপের সুবাসে সন্জীদা খাতুন’ ও ‘তিন যোদ্ধার মুখোমুখি’ প্রকাশিত হয়েছে।

জীবনীগ্রন্থের মধ্যে রয়েছে ‘আমাদের বঙ্গবন্ধু’। সম্পাদিত গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে স্বকৃত নোমানের কথামালা ‘গহিনের দাগ’।

দেড় যুগের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হাবিবুল্লাহ ফাহাদ বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page