1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি; অন্যান্য শ্রেণিতে থাকবে পরীক্ষা কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড় ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়াকে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা ২৭ জুলাই শুরু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২৭ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন বেলা দেড়টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বুধবার (১০ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম দিন ২৭ জুলাই ‘বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ (নতুন সিলেবাস) এবং ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ (পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগের বিষয়ভিত্তিক পরীক্ষা চলবে।

রুটিনে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর পর কক্ষে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, অনার্স প্রথমবর্ষের লিখিত পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের রুটিন অনুযায়ী প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্যের জন্য নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page