1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে উৎসবের আমেজ, ফ্যামিলি কার্ড উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল ও আকর্ষণীয় সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। এখন পুরো এলাকায় অপেক্ষা চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের।

আজ বুধবার (১৭ জুন) দুপুর ১টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দেশব্যাপী তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস ও সিএনজি অটোরিকশায় করে দলে দলে মানুষ মাঠে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

এদিকে শ্রীমঙ্গল শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো শহরকে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

এর আগে, সকাল ১০টা ১৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২৩১) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় রাজনৈতিক নেতারা তাকে অভ্যর্থনা জানান।

প্রায় দেড় মাস পর এটি তার সিলেট অঞ্চলে দ্বিতীয় সফর। এর আগে ২ মে তিনি সিলেট সফরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

এবারের শ্রীমঙ্গল সফরে তিনি প্রধান অতিথি হিসেবে তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদের জন্য সহায়তা চেক বিতরণ করার কথা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে পুরো মাঠকে বর্ণিল করে তুলেছে। মাঠের এক পাশে উপকারভোগীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহান আলী মুসা বলেন, “আমি সকাল ৯টায় মাঠে এসেছি শুধু প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য। চায়ের দেশে এটি তার প্রথম বড় কর্মসূচি—এজন্য দূরদূরান্ত থেকে মানুষ এসেছে।”

মৌলভীবাজার জেলা প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page