
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা চললেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেখা গেছে ভিন্ন চিত্র। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থনকে বয়কটের আহ্বান জানিয়ে সেখানে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার সদর এলাকার কলেজমোড়ে ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে একজন মাওলানার নেতৃত্বে ২০–২৫ জন শিক্ষার্থী মিছিলে অংশ নেন। তারা বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও আরবি লেখা সাদা পতাকা বহন করেন। মিছিলটি কলেজমোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল—“এই দ্বীন আমার, জমিন আমার, লা ইলাহা ইল্লাল্লাহ।” পাশাপাশি আরও লেখা ছিল—“কাফেরদের খেলা, কাফেরদের পতাকা, কাফেরদের জার্সি কখনও মুসলমান যুবকদের আদর্শ হতে পারে না।”
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিভিন্ন এলাকায় পতাকা টানানো, শোভাযাত্রা ও দলভিত্তিক উৎসবও সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে নাসিরনগরের এই মিছিলকে স্থানীয়রা একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।
তবে মিছিলটির আয়োজক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Hi, Neat post. There’s a problem with your web site in internet explorer, would check this… IE still is the market leader and a huge portion of people will miss your fantastic writing because of this problem.