1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের, তদন্ত কমিটি গঠন

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটির কোনো পর্যায়ের কর্মী বা জনশক্তি সাংবাদিকদের ওপর হামলায় জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও জানানো হয়, ঘটনার পর ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাটিতে কোনো “অনুপ্রবেশকারী বা গুপ্তচর” জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালকের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও।

তিনি বলেন, “ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।”

তিনি আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দল আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page