1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামিকাল যে কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানায়, রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ নম্বর ফিডার, ৩ নম্বর ফিডার এবং ভাইবোনছড়া ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবোর আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— ১ নম্বর ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম পর্যন্ত এলাকা, ৩ নম্বর ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল পর্যন্ত এলাকা এবং ভাইবোনছড়া ফিডারের আওতাধীন সব এলাকা।

এদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতিও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সদর উপজেলার ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page