1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

৪২ বছর পর ফিরছে ‘সুপারগার্ল’, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চার দশকেরও বেশি সময় পর বড়পর্দায় ফিরছে ডিসি ইউনিভার্সের জনপ্রিয় সুপারহিরো চরিত্র সুপারগার্ল। দীর্ঘ ৪২ বছর পর নতুন রূপে নির্মিত সিনেমাটি শুক্রবার (২৬ জুন) আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’ সিনেমা। অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্ট এই চরিত্রকে নিয়ে নির্মিত সেই চলচ্চিত্রটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। ফলে দীর্ঘদিন নারী সুপারহিরোভিত্তিক চলচ্চিত্র নির্মাণে অনাগ্রহ দেখা যায় হলিউডে। তবে এবার নতুন করে সেই ধারাকে এগিয়ে নিতে আসছে ডিসি ইউনিভার্সের নতুন ‘সুপারগার্ল’

ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি অ্যালকক, ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট এবং জেসন মোমোয়া।

এবার সুপারগার্ল তথা কারা জোর-এল চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে কিশোরী রেনাইরা টারগারিয়েন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে দর্শকদের নজর কাড়েন।

নতুন সিনেমায় সুপারম্যানের চেয়ে ভিন্ন এক সুপারগার্লকে দেখা যাবে। পৃথিবীতে শান্তিপূর্ণ পরিবেশে বেড়ে ওঠা সুপারম্যানের মতো নয়, বরং ধ্বংসপ্রাপ্ত গ্রহ ক্রিপ্টনের একটি অংশে শৈশব কাটে কারা জোর-এলের। ছোটবেলা থেকেই প্রিয়জনদের মৃত্যু প্রত্যক্ষ করায় তার ব্যক্তিত্ব হয়ে ওঠে কঠোর, ক্ষতবিক্ষত এবং বাস্তববাদী।

গল্পে দেখা যায়, নিজের পোষা কুকুর ক্রিপ্টোকে সঙ্গে নিয়ে মহাকাশ ভ্রমণে বের হয় কারা। এ সময় তার পরিচয় হয় রুথি নামের এক কিশোরীর সঙ্গে, যার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে এক দস্যু নেতা। এরপর রুথিকে সঙ্গে নিয়ে প্রতিশোধ ও ন্যায়বিচারের খোঁজে বিপজ্জনক আন্তঃগ্যালাক্টিক অভিযানে নামেন সুপারগার্ল।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো জনপ্রিয় ডিসি চরিত্র লোবোর প্রথম লাইভ-অ্যাকশন উপস্থিতি। এই মহাকাশের ভাড়াটে শিকারির চরিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া।

ইতোমধ্যেই প্রকাশিত ট্রেলার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ডিসি ভক্তদের প্রত্যাশা, নতুন ‘সুপারগার্ল’ নারী সুপারহিরো চলচ্চিত্রের নতুন অধ্যায়ের সূচনা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page