1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই বছরেও শেষ হয়নি ‘বড় খাল’ সেতুর কাজ, চরম দুর্ভোগে ২০ গ্রামের মানুষ শাহ আমানত দরগাহে ১০ দিনব্যাপী শাহাদাতে মাহফিল সম্পন্ন কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে ৬ ঘণ্টা পর পরিবারের কাছে হস্তান্তর ঢাকাসহ বিভিন্ন জেলায় আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ‘তুরাগে সাত আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ’ দাবিটি গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের ভারত গোপন কৌশলে পাকিস্তানের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে: শেহবাজ শরিফ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অলিম্পিক ডে-২০২৬ উদযাপন, খেলাধুলা ও শরীরচর্চায় গুরুত্বারোপ সেনাপ্রধানের মুদি দোকান করের আওতায়: রাজস্ব সংস্কার নাকি নতুন চ্যালেঞ্জ? টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট রেটিংসে এগিয়েছে ইউল্যাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম

চট্টগ্রামে উদ্ধার ৬৩ রাজ কাঁকড়া, নীল রক্ত সংগ্রহের অভিযোগ

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকার ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে সংরক্ষিত প্রজাতির ৬৩টি রাজ কাঁকড়া উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। উদ্ধার হওয়া কাঁকড়াগুলোর মধ্যে ৫৮টি মৃত এবং মাত্র পাঁচটি জীবিত ছিল।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য নেচার’-এর সদস্যরা প্রকাশ্যে রাজ কাঁকড়া প্রদর্শন এবং সেগুলোর রক্ত সংগ্রহের বিষয়টি দেখতে পান। পরে জেলা প্রশাসন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে রাজ কাঁকড়াগুলো সংগ্রহ করেছিলেন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য জানান, কাঁকড়াগুলোর মূল্যবান নীল রক্ত সংগ্রহ করে তা ওষুধ তৈরির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানের পর জীবিত থাকা পাঁচটি রাজ কাঁকড়াকে পতেঙ্গা সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়। আর মৃত ৫৮টি কাঁকড়া পরিবেশসম্মত উপায়ে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান, রাজ কাঁকড়া সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী এবং বাংলাদেশে এটি সংরক্ষিত প্রজাতির তালিকাভুক্ত। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ প্রাণী সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ বা প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ।

তবে অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। অভিযুক্তরা নিজেদের অজ্ঞতার কথা জানালে পুলিশের উপস্থিতিতে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page