1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, আধ্যাত্মিক অনুভূতিতে ভাসছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বর্তমানে পরিবারকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। মক্কা ও মদিনা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার একাধিক পোস্টে ফুটে উঠেছে গভীর আধ্যাত্মিক অনুভূতি ও আত্মিক প্রশান্তির প্রকাশ।

পবিত্র কাবা শরিফের সামনে তোলা একটি ছবি পোস্ট করে ভাবনা প্রথমবার কাবা দেখার অনুভূতি তুলে ধরেন। তিনি লেখেন, কাবা প্রথম দেখার মুহূর্তে চারপাশের সব শব্দ যেন থেমে গিয়েছিল। সেই মুহূর্ত তাকে গভীর প্রশান্তি, কৃতজ্ঞতা ও আবেগে ভরিয়ে দিয়েছে।

মসজিদুল হারাম থেকে জুমার দিনে দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেন, পবিত্র কাবার নূর ও জুমার বরকত মানুষের জীবনে অনাবিল শান্তি এনে দেয়। ওমরাহ পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তাওয়াফের প্রতিটি পদক্ষেপ তাকে মহান আল্লাহর আরও সান্নিধ্যে নিয়ে যাচ্ছে এবং এই আধ্যাত্মিক সংযোগই তার জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতি।

পরিবারের সঙ্গে মক্কায় কাটানো সময় নিয়ে ভাবনা লিখেছেন, সিজদার প্রশান্তির সঙ্গে পৃথিবীর অন্য কোনো অনুভূতির তুলনা হয় না। পবিত্র এই ভূমিতে আসতে পারাকে তিনি নিজের জীবনের বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ধৈর্য, অপেক্ষা ও দোয়ার প্রতিটি মুহূর্ত একদিন অর্থবহ হয়ে ওঠে বলেও নিজের বিশ্বাসের কথা জানান।

মক্কা সফর শেষে মদিনায় পৌঁছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শহরের শান্ত পরিবেশ ও আধ্যাত্মিক আবহেরও প্রশংসা করেন এই অভিনেত্রী।

ভাবনার এমন আধ্যাত্মিক উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন।

এদিকে আধ্যাত্মিক সফরের আগে অভিনয়জীবনেও ব্যস্ত সময় পার করছিলেন ভাবনা। পরিচালক ওয়ালিদ আহমেদের নতুন চলচ্চিত্র ‘ঢাকা ১২০৫’-এ নবাগত অভিনেতা রাকিব হোসেনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। ঢাকার নগরজীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভাবনা জানিয়েছেন, এখনো একটি গানের চিত্রায়ণ এবং কিছু ডাবিংয়ের কাজ বাকি রয়েছে।

ওমরাহ পালনে গিয়ে ভাবনার এই ভিন্ন রূপ নিয়ে বিনোদন অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি নিজে কোনো মন্তব্য করেননি। ফলে ওমরাহ শেষে তিনি আবারও অভিনয়ে নিয়মিত হবেন কি না, নাকি ক্যারিয়ারে নতুন কোনো সিদ্ধান্ত নেবেন—তা সময়ই বলে দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page